স্বপ্নছেঁড়া সম্পর্কে ২-৪ কথা
স্বপ্নছেঁড়া একটি ই-বুক প্রকাশন। মূলতঃ নতুন কবি-লেখকদের লেখাপত্রের একটা আর্কাইভ বানানোর তাগিদেই স্বপ্নছেঁড়া শুরু হয়েছিল। আর তাই আজ বেশ কিছু ই-বুকের সাথেই পাঠক পড়তে পারবেন অ-বুক, অর্থাৎ অগ্রন্থিত কিন্তু গুরুত্বপূর্ণ কিছু লেখা। স্বপ্নছেঁড়া'য় বাংলা সাহিত্যের দিকবদল বা ক্রমোত্তরণের কোনও ইতিহাস ধরে রাখার চেষ্টা করা হচ্ছে না। কিন্তু ইলেক্ট্রনিক মিডিয়ায় এই বইচর্চা অবশ্যই বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠবে - এমনটাই আশা।
২০০৪-এ ৩টে ই-বুক নিয়ে যাত্রা শুরু হলেও নানা কারণে অনিয়মিত হয়ে পড়েছিল এই প্রকাশনের বইযাত্রা। কিন্তু সৃষ্টিসুখ-এর নতুন প্রযুক্তিতে গড়ে তোলা নতুন এই সাইটে নিয়মিত প্রকাশ পেতে থাকবে স্বপ্ন-সত্যি-করা ই-বুক। পাঠক সাথে থাকুন।




