বাগান
আমাকে যেটুকু দেবে তুলে
নেব পাখির ভাষায়
এটুকু বিশ্বাস তুমি
রাখো...
আঙুল থেকেই সব
শাখাপ্রশাখায়
সূর্যমুখী হয়ে যায়
অন্ধকার রাতও...
ভোরের ভিতর প্রায় ছোট
কোনও ঘর
তুমি আমি... শুধু পরস্পর
ভাবি জীবনের মানে...
যেন বা নতুন কিছু আছে...





