প্রার্থনা
যেকোনও জানালার পাশে
দেখেছি নদীর মুখ
দেখেছি নৌকোর মতো
ভাসমান জীবন আমার
নিজেকে দেখেছি আমি
মাঝির আকন্ঠ ভরা গানে
দেওয়াল ক্রমশ ছোট হয়ে
আসছে ভেঙে যাবে ব'লে
অপেক্ষার জামা প'রে এখন
ভোরের রঙ মাখা
আমার শৈশব আলো হয়ে আছে...
অন্ধকার আলো...
সেই গান কন্ঠে এসো... যে
গানের শেষটুকু নেই...





